ঢাকা ওয়াসায় চাকরি, গাড়িসহ বেতন ১ লাখ ৭৫ হাজার, আবেদন শেষ সোমবার
ঢাকা ওয়াসায় কর্মকর্তা নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার।
এই প্রতিষ্ঠানে নেতৃত্ব পর্যায়ের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) পদে চুক্তিভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
• পদের নাম: চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) পদসংখ্যা: ১ যোগ্যতা: এমকম/এমবিএ ডিগ্রি থাকতে হবে।
পাবলিক/প্রাইভেট ইউটিলিটিতে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্যেষ্ঠ পদে অন্তত সাত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বহুজাতিক, করপোরেট, দেশি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
ব্যবস্থাপনার দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
.............................Apply now..................

1 Comments